যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরের গাংনী সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:০১ পিএম
মেহেরপুরের গাংনী সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা

মেহেরপুরের গাংনী সীমান্তে হেয়ারিং বন্ড রাস্তার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭ এস এলাকার ৮ কবর যাওয়ার রাস্তা হেয়ারিং বন্ড কাজ করার সময় নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের তিনজন সদস্য এসে বাধা প্রদান করেন।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে সীমান্তে ৮ কবর পর্যন্ত মাটির রাস্তা দিয়ে কৃষিপণ্য বহনসহ জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি হেয়ারিং বন্ড করা হচ্ছে। কাজ চলমান অবস্থায় বিএসএফের কয়েকজন সদস্য বাধা প্রদান করেন।

কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বলেন, রাস্তাটি সীমান্ত এলাকা হওয়ার কারণে যতবার এইচবিবিকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ততবার বিএসএফ বাধা দিয়েছে।

তিনিব আরও বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে এই আট কবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ কাজে বাধা দিয়েছে বলে জানা নেই।

বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা তৈরি করতে গেলে উভয় দেশের প্রতিনিধিদের বসে সিদ্ধান্ত নিতে হয়।

বিধায় হেয়ারিং বন্ড রাস্তার তৈরির বিষয়টি সুরাহা করার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানোর কার্যক্রম চলছে। তবে রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়ার বিষয়টি সঠিক নয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)