যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৭:৫৪ পিএম
মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার নানী সাজেদা খাতুন।

রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।

দামুড়হুদা থানার ওসি শেখ মেসবা উদ্দিন বলেন, দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানী। পরে ভ্যানযোগে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানী সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)