যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুজিবনগরে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে পুশইনচেষ্টা পণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৩:১৪ পিএম
মুজিবনগরে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে পুশইনচেষ্টা পণ্ড

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে দশ ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে তা পণ্ড হয়ে যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার দিয়ে ওই দশজনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বিএসএফ সদস্যরা কয়েক ব্যক্তিকে জোর করে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী মিলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিরোধের মুখে বিএসএফ সীমান্তের শূন্যরেখা (জিরো পয়েন্ট) থেকেই তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয়।

চলতি জুন মাসেই মেহেরপুর সীমান্তে এ নিয়ে মোট ছয় দফা পুশইনের চেষ্টা করলো বিএসএফ। এর আগে গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ছয়জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে চারজন, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে সাতজন, ধলা সীমান্তে তিনজন এবং কাজিপুর সীমান্তে দুইজনকে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। বিজিবি ও সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে প্রতিবারই বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)