স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের শংকরপুর আশ্রম রোডে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ করা সিঁড়ি ভেঙে দিয়েছে পৌরকর্তৃপক্ষ। ওই বাড়ির মালিক একেএম নুরুজ্জামান কাশেম নামে একজন আইনজীবী।
সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার লোকজন পুলিশ নিয়ে আইনজীবীর সেই সিঁড়ি ভেঙে দেয়। এতে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে।
সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ওই আইনজীবী রাস্তার কিছু অংশ এবং জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে তার দোতলা ভবনের সিঁড়ি রেলিং দিয়ে নির্মাণ করেন। এ বিষয়টি এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণের অভিযোগ পেয়েছিলেন, সোমবার তা ভেঙে দিয়েছেন।