যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুকুরে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৭:১৬ পিএম
পুকুরে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাংনী উপজেলা শহরের একটি পুকুরে ডুবে রামিম হোসেন নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রামিম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় তালিমুল কোরআন অ্যাকাডেমিতে তৃতীয় শ্রেণিতে পড়তো।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ওই মাদ্রাসার সামনে অবস্থিত হাজি মহসিন আলীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রামিমসহ তার কয়েক বন্ধু পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় পা পিছলে নিচে পড়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, এই পুকুরে ডুবে এর আগেও দুই শিশু নিহত হয়েছে বলে স্থানীয়রা জানায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)