যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলবায়ু সাংবাদিকতায় অ্যাওয়ার্ড ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:১৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:৫৩ পিএম
জলবায়ু সাংবাদিকতায় অ্যাওয়ার্ড ঘোষণা

‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ নামে জলবায়ু সাংবাদিকতায় অ্যাওয়ার্ড ঘোষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হেড।

জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায়বিচার এবং উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তবতা তুলে ধরার জন্যে সাংবাদিকদের উৎসাহ দিতে এই আয়োজন।

প্রিন্ট ও অনলাইন এবং ভিডিও সংবাদ- এই দুই ক্যাটাগরিতে সাংবাদিক ও ফ্রিল্যান্সাররা এ পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 'জলবায়ু ন্যায়বিচার সাংবাদিকতা: স্থানীয় কণ্ঠস্বর, গণমাধ্যমের ভূমিকা ও সম্প্রদায়ভিত্তিক সহনশীলতা' শীর্ষক ফলোআপ রাউন্ডটেবিল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

সভায় হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুসন্ধানী, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে উৎসাহ দিতেই এই উদ্যোগ।

প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬০০ শব্দের সংবাদ এবং ভিডিও ক্যাটাগরিতে সর্বোচ্চ ছয় মিনিটের সংবাদ বা ডকুমেন্টারি জমা দেওয়া যাবে।

আগ্রহী সাংবাদিক ও ফ্রিল্যান্সারদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে নাম, পদবি, প্রতিষ্ঠান, ঠিকানাসহ সর্বোচ্চ পাঁচটি প্রতিবেদনের প্রস্তাবনা ০১৭১৫৯৪১৮৭৪ ও ০১৭১১২৭৪৮২৭ নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।

অনুমোদিত প্রস্তাবনার ভিত্তিতে প্রকাশিত সংবাদ বা ডকুমেন্টরি ৩০ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।

সভায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নুরজাহান খাতুন ময়না।

আলোচনায় অংশ নেন সাংবাদিক আমিনা বিলকিস ময়না, ফারুক রহমান, কৃষ্ণ ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, অ্যাডভোকেট এস এম বিপ্লব, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলী, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় অপূর্ব, দীপক শেঠ, আলতাফ বাবু ও হৃদয় মণ্ডল।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)