স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের নিহত যুবক সাহাবীর আত্মার মাগফেরাত কামনায় গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুর রহমান শাহিন। তিনি নিহত সাহাবীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রায়পুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, শামসুর রহমান, মুন্সি আসাদুজ্জামান, মোহাম্মদ বকুল হোসেন, নিহত সাহাবীর পিতা আবু হানিফ, শিমুল বিশ্বাস ও জাহাঙ্গীর হোসেন টুকু প্রমুখ।
সবশেষে রায়পুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর নিহত সাহাবীর আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
গত ২৫ মে রায়পুর বাজারে ধান বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী আবু হাসান ও তার ছেলে শাকিব ছুরিকাঘাতে সাহাবীকে গুরুতর জখম করে। পরবর্তীতে গত ২২ জুন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সাহাবীর মৃত্যু হয়।