যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:১০ পিএম
পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে উপজেলার দশ নম্বর গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিংকু সরদার একই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির সামনে দক্ষিণ পাশের গরুর গোয়ালঘরে বাঁশের আড়ার সঙ্গে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল ৬টার দিকে নিহতের শাশুড়ি গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে রিংকুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মরদেহ নামান। পরে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যুর কথা জানান।

ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)