যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৮:০২ পিএম
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

অসাবধানতাবশত ফ্যানের সুইচ দিতে গিয়ে সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে আশাশুনি থানার খলিসানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।

​স্থানীয় ও পরিবার সূত্র জানিয়েছে, দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এলাকা ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম আহমেদ খান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)