যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালায় নারী সমাবেশ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৭:৪৫ পিএম
তালায় নারী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোদ ও লিগ্যাল এইড প্রাপ্তি বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তালার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)