যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় অবৈধ 'নাইনটি' অপসারণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৮:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৮:২৯ পিএম
সাতক্ষীরার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় অবৈধ 'নাইনটি' অপসারণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ রক্ষায় অবৈধ 'নাইনটি' (নদী থেকে নোনা পানি উত্তোলনের পাইপলাইন) অপসারণে অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম ঘোষণা দেন, ইউনিয়নের কোথাও নতুন করে কোনো অবৈধ 'নাইনটি' স্থাপন করতে দেওয়া হবে না। ইতোমধ্যে স্থাপিত সব অবৈধ পাইপলাইন দ্রুত অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিছু মৎস্যঘের মালিক বেড়িবাঁধের ওপর দিয়ে অবৈধভাবে পাইপলাইন স্থাপন করে নদী থেকে নোনা পানি উত্তোলন করে আসছেন। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টেকসই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জোয়ার-ভাটাপ্রবণ উপকূলীয় এলাকার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

এ অবস্থায় মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেড়িবাঁধের ওপর স্থাপিত একাধিক অবৈধ 'নাইনটি' অপসারণ করা হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম বলেন, ‘বেড়িবাঁধ ও নদী উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। যারা অবৈধভাবে 'নাইনটি' স্থাপন করেছেন, তারা দ্রুত নিজ উদ্যোগে সেগুলো অপসারণ করুন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, উপকূলীয় বেড়িবাঁধ, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কোনো অবৈধ পাইপলাইন স্থাপন করতে দেওয়া হবে না।

ইউনিয়ন পরিষদ মৎস্যঘের মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)