যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক কারবারিদের এলাকা ছাড়তে তিনদিনের আল্টিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৮:৪২ পিএম
মাদক কারবারিদের এলাকা ছাড়তে তিনদিনের আল্টিমেটাম

এলাকা ছেড়ে চলে যেতে মাদক কারবারিদের তিনদিনের সময় দিয়েছেন স্থানীয় ছাত্র-জনতা। 

সাতক্ষীরা পৌর এলাকা মাদকমুক্ত করার প্রত্যয়ে পাঁচ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে করে এই আল্টিমেটাম দেয় স্থানীয় ‘সচেতন এলাকাবাসী’।

মঙ্গলবার সকালে শহরের চালতেতলা বাজারে অনুষ্ঠিত কর্মসূচি থেকে মাদক কারবারিদের এলাকা ছাড়তে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায়, জুমার নামাজের পর স্থানীয়দের নিয়ে পাড়ায় পাড়ায় মাদকবিরোধী গণ-অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাদকবিরোধী অভিযানের উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।

মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামী শুক্রবারের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে না গেলে, জুমার নামাজের পর পাঁচ নম্বর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা আমিরুল ইসলাম, চালতেতলা বাজার সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন, যুবসমাজের প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)