যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:০২ পিএম
মহম্মদপুরে জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে প্রস্তুতি সভা হয়েছে।

সোমবার বেলা তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে সভায় জুলাই শহীদ দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি শামীম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মেধা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সেন, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, সমাজসবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী সরদার, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, জুলাইযোদ্ধা আশরাফুল ইসলাম প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)