যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাদের পলেস্তরা খসে পাঁচ বিচারপ্রার্থী আহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৭:০৮ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:০৩ পিএম
ছাদের পলেস্তরা খসে পাঁচ বিচারপ্রার্থী আহত

জেলা ও দায়রা জজ আদালতের একটি পুরনো একটি ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।

সোমবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালত চত্বরের এ ঘটনায় বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট জেনারেল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাট জেলা জজ আদালতের কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই ছাদের একটি বড় অংশের পলেস্তরা খসে পড়ে। এতে সেখানে অবস্থানরত কয়েকজনের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আহতরা হলেন হাবিবুল্লাহ শেখ, তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার ও মোতালেব। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, দুইজনের মাথায় সেলাই দিতে হয়েছে। অন্যদের ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন।

বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, ঘটনার পরপরই বিষয়টি গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম মাহাবুব মোর্শেদ লালন বলেন, জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে। সেগুলো সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)