যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় চেক বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:০৭ পিএম
দেবহাটায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় চেক বিতরণ

সাতক্ষীরার দেবহাটায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো.সেলিম ফকির।

বক্তব্য দেন, প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাদেশের ১২ উপজেলার ১২ গ্রাম নিয়ে এই প্রকল্পটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার করতে এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আদর্শ গ্রাম গঠন হবে। এসময় ৩শ’ পরিবারের মাঝে দেড় কোটি টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)