যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৭:৩৮ পিএম
ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা, উপজেলা পর্যায়ের সামাজিক সম্প্রীতি কমিটির সভা, ইনোভেশন কমিটির সভা, তথ্য অধিকার বাস্তবায়ন তদারকি (সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির দ্বি-মাসিক সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ। পরে একই স্থানে পর্যায়ক্রমে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা এবং এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, বিএনপি, জামায়াতের নেতারা ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখা, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)