দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার কামটা দারুস সালাম প্রি-ক্যাডেট অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অ্যাকাডেমি চত্বরে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী হয়েছে।
মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ইবাদুল ইসলাম, রাজিব হোসেন রাজু, শফিকুজ্জামান, সাংবাদিক এমএ মামুন, সুরাপ আলী, বাবুল আক্তার, আব্দুস সোবহান, দাতা সদস্য নুর আলী, ইমান আলী, সোহাগ হোসেন প্রমুখ।