যশোর, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রীনিবাস উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৬:৫২ পিএম
দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রীনিবাস উদ্বোধন

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘মোছা. আনোয়ারা খাতুন’ ছাত্রীনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল এবং ছাত্রীনিবাসের অর্থায়নকারী ও অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা ইকবাল হোসেন কাবিল।

এছাড়া আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মছিহুল আজম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্রীপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, ইউপি সদস্য এহসানুল্লাহ মিলন এবং সাবেক ইউপি সদস্য শেখ মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কলেজের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদের ভূমিকার প্রশংসা করেন। একই সাথে দানশীল ব্যক্তি ইকবাল হোসেন কাবিল তার মা মরহুমা আনোয়ারা খাতুনের স্মরণে নিজস্ব অর্থায়নে ৫০ জন ধারণক্ষমতার এই ছাত্রীনিবাসটি নির্মাণ করায় তাকে বিশেষ ধন্যবাদ জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)