যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় কক্ষ পরিদর্শকদের কর্মশালা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৮:১৬ পিএম
কালিয়ায় কক্ষ পরিদর্শকদের কর্মশালা

এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পরীক্ষার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।’

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)