যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪ পরীক্ষার্থীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ১২:১১ পিএম
যশোর বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪ পরীক্ষার্থীর অংশগ্রহণ

যশোর বোর্ডে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এসব পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃপক্ষ বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা নিয়েছে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন জানান, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪ জন পরীক্ষার্থীকে মূল সময়ের সাথে অতিরিক্ত ৪৫ মিনিট সময় প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জনের জন্য শ্রুতি লেখক নিয়োগের বিশেষ অনুমতি মঞ্জুর করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে এই খবরের সত্যতা নিশ্চিত করা গেছে। উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন দুই শিক্ষার্থীর জন্য বোর্ডে আবেদন করা হলে কর্তৃপক্ষ প্রত্যেকের জন্য ৪৫ মিনিট করে সময় বৃদ্ধি করেছেন।

একইভাবে আব্দুল গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানের একজন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ শ্রুতি লেখক নিয়োগ ও অতিরিক্ত সময়ের অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য যে, শুরুতে অতিরিক্ত ৩০ মিনিট সময়ের কথা শোনা গেলেও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্পষ্ট করেছেন যে, নিয়ম অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন এই পরীক্ষার্থীরা মূল সময়ের চেয়ে ৪৫ মিনিট বেশি সময় পাবেন। এর ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)