যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ড. হামিদুর রহমান যবিপ্রবির নয়া প্রক্টর

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৯:২৯ পিএম
ড. হামিদুর রহমান যবিপ্রবির নয়া প্রক্টর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান।

সোমবার যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো, জালাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুর রহমানকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. হামিদুর রহমান বলেন, প্রক্টর হিসেবে আমার মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। প্রশাসনের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই। এছাড়াও যেকোনো সমস্যার সুষ্ঠু সমাধানে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও মানোন্নয়নে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)