যবিপ্রবি প্রতিনিধি
শিক্ষার্থীদের গবেষণামুখী, উচ্চশিক্ষায় আগ্রহী ও প্রবন্ধ প্রকাশনা বিষয়ক ধারণা সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হলো দুইদিনব্যাপী গবেষণামূলক কর্মশালা।
রোববার (১৭ মে) দুপুর ২টায় যবিপ্রবি রিসার্চ সোসাইটির আয়োজনে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন যবিপ্রবি রিসার্চ সেলের সহকারী পরিচালক ড. জহুরুল ইসলাম, জিনোম সেন্টারের সহকারী পরিচালক ড. আলাউদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী এবং যবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের শিক্ষার্থী আখতার উজ জামান ও সাদদ্রিতা সরকার শশী।