খুলনা অফিস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খান জাহান আলী হলসংলগ্ন পুকুরে ডুবে এস এম সাঈম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২০-৩০ মিনিট থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকাল ৫টার পর ডুবুরি দল পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।