যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় খুলনা জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:৫৫ পিএম
পাইকগাছায় খুলনা জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা দিয়েছে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজ।

সোমবার (১৮ মে) সকালে কলেজ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ফাতেমা রহমান সভাপতিত্ব করেন।

সংবর্ধিত মনিরুল হাসান বাপ্পী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ।

অনুষ্ঠানে কলেজের উন্নয়নে একটি চারতলা ভবন নির্মাণ, ছাত্রীদের নামাজের স্থান সংস্কারের জন্য তিন লাখ টাকা অনুদান এবং স্মার্ট ক্লাসরুম পরিচালনার জন্য ল্যাপটপ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানসহ কলেজ জাতীয়করণের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন বাপ্পি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)