যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে প্রতীকী হজ শিক্ষা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ১০:৩৯ এ এম
আপডেট : সোমবার, ২৫ মে,২০২৬, ০২:০১ পিএম
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে প্রতীকী হজ শিক্ষা

যশোরে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী হজ শিক্ষা প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে হজের বিভিন্ন ধাপ ও নিয়মাবলি শেখানো হয়।

গতকাল রবিবার (২৪ মে) সকালে আরবপুর দিঘীরপাড়ে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একজন হজযাত্রীর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা থেকে শুরু করে বিমানযোগে সৌদি আরব গমন, ইহরাম বাঁধা, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া সাঈ, আরাফাত ময়দানে অবস্থান, মিনা, মুজদালিফা ও জামারায় শয়তানকে পাথর নিক্ষেপসহ হজের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ বাস্তব উপস্থাপনার মাধ্যমে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম যেন এক টুকরো মক্কায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শারাফাত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় বর্তমান সময়ের দাবি। শিক্ষার্থীদের বাস্তবমুখী ধর্মীয় শিক্ষা দিতে প্রতিষ্ঠানের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও যুগোপযোগী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মাহিদুল ইসলাম এবং মো. সোহরাব হোসেন। তারা বলেন, বইয়ের গণ্ডি পেরিয়ে এমন হাতে-কলমে শিক্ষা শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল, পরিচালক গাউছুল আজম, মোস্তফা কামাল, রেজোয়ান হোসেন, আজিজুর রহমান মশিউর, মো. হাসানুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আয়োজনে অংশ নেওয়া অভিভাবকেরাও এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এমন বাস্তবধর্মী শিক্ষা শিশুদের ধর্মীয় জ্ঞানপিপাসা ও আগ্রহ বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি ও কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)