কেশবপুর (যশোর) প্রতিনিধি
উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং এইচডিপির যৌথ আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোকতার আলি এমপি।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, থানার ওসি রোকসানা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, জামায়াত নেতা মো. জাকির হোসেন, এনসিপি নেতা সম্রাট হোসেন প্রমুখ।
বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ৫০টি স্টল প্রদর্শন করেন।