যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় তিন এতিমখানায় ছয় লাখ টাকা অনুদান

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:৩৫ পিএম
চৌগাছায় তিন এতিমখানায় ছয় লাখ টাকা অনুদান

যশোরের চৌগাছা উপজেলার তিনটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য ছয় লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলার বর্ণিসাহাপুর দারুল উলুম ইসলামিয়া এতিমখানায় ৩০ জন ছাত্রের জন্য ৩ লাখ ৩৬ হাজার, মাধবপুর ইসলামিয়া এতিমখানার দশজন ছাত্রের জন্য এক লাখ ২০ হাজার এবং ফুলসারা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ১২ জন ছাত্রের জন্য এক লাখ ৪৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এতিমখানা তিনটির প্রধানদের হাতে চেক প্রদান করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার সরকারি নিবন্ধনভূক্ত এই তিন এতিমখানার প্রতি শিক্ষার্থীর জন্য প্রতি মাসে দুই হাজার টাকা করে এই সরকারি অর্থ প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)