যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে এইচএসসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিপিএ-৫ প্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম মাসুদুল হাসান।

কলেজের সহকারী অধ্যাপক শাহানুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর সিদ্দিকী।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন ফারিয়া ইয়াসমিন, জিনিয়া খাতুন, রামিশা মালিয়াত রোদসী, মাকফিদা আক্তার মুন্নী, জাকিয়া সুলতানা, লুৎফানুর অরনী, জেনিফা গাজী অর্নালী, পনিমা ইসলাম প্রীতি, সেজুঁতি মজুমদার, তুর্না খাতুন, সাদিয়া আফরিন স্বর্ণা, ঐশি রানী মজুমদার, সুমাইয়া খাতুন, শেফা খাতুন, প্রিয়াংকা সাহা, রোবাইয়া খাতুন ও সুমাইয়া সুলতানা।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, যুবদল নেতা অবাইদুর রহমান উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)