যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৭:০৭ পিএম
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে

আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে অংশ নিচ্ছেন এক লাখ ১৭ হাজার ১১৭ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৯৮ ও ছাত্রী ৬০ হাজার ১৮৯। গত বছর অংশ নেন এক লাখ ১৬ হাজার ৮০৯ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন।

যশোর বোর্ড সূত্রে জানা গেছে, এক লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান শাখায় ২২ হাজার ৭২৩, মানবিক শাখায় ৮১ হাজার ৯৬০ ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ জন রয়েছেন।

এবার খুলনা জেলার ২৩ হাজার ৫৪৭ পরীক্ষার্থী, বাগেরহাটের আট হাজার ২২৯, সাতক্ষীরার ১২ হাজার ২৭৭, কুষ্টিয়ার ১৫ হাজার ৩৮৩ পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার সাত হাজার ৫৭৯, মেহেরপুরের তিন হাজার ৯১৫, যশোরের ১৯ হাজার ৭৯১, নড়াইলের চার হাজার ৬৯৯, ঝিনাইদহের ১৪ হাজার ৭০২ এবং মাগুরা জেলার সাত হাজার ৫৫ শিক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছেন।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন নকলমুক্ত, সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করে পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা কারও গাফিলতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)