যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৯ পিএম
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অফিসার্স ক্লাব চত্বরে আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সিএসও সভাপতি শারমিন রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের বাবলু জোয়াদ্দার। বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী।

ক্যাম্পেইনটি সঞ্চালনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাম্পেইন শুরুর আগে একটি র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)