যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভবদহ দিবসে চার দফা দাবিতে পদযাত্রা-সমাবেশের ঘোষণা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:২০ পিএম
ভবদহ দিবসে চার দফা দাবিতে পদযাত্রা-সমাবেশের ঘোষণা

‘ভবদহ দিবস’ উপলক্ষে আগামী ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ঘোষণা দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মাঘী পূর্ণিমার আগেই টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু, আমডাঙ্গা খাল পুনর্খনন ও প্রশস্তকরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও দাবির কথা জানান কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আবদুল হামিদ। তিনি জানান, ৫ অক্টোবর বিকেল ৩টায় অভয়নগর উপজেলা পরিষদের সামনে থেকে আমডাঙ্গা খাল পর্যন্ত পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত জুলাইয়ের বৃষ্টিতে অভয়নগর, মণিরামপুর, কেশবপুরের একাংশ, ডুমুরিয়া ও ফুলতলার একাংশের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তিন মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে থাকায় এলাকায় খাদ্যসংকট ও জনদুর্ভোগ দেখা দিয়েছে।

সংগ্রাম কমিটির দাবি, নদী সংস্কারের পাশাপাশি টিআরএম চালু করা না হলে সরকারি অর্থে চলমান নদী খননের সুফল দীর্ঘস্থায়ী হবে না। একই সঙ্গে আমডাঙ্গা খালের সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং নদী-খাল থেকে কচুরিপানা, নেট-পাটা ও কৃত্রিম বাঁধ অপসারণ করে পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে—মাঘী পূর্ণিমার আগেই কার্যকর টিআরএম চালু, অগ্রাধিকার ভিত্তিতে আমডাঙ্গা খালের পুনর্খনন ও প্রশস্তকরণ, নদী-খালের প্রতিবন্ধকতা অপসারণ এবং ২০১৬ সালের ৫ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার।

এ ছাড়া দ্রুত পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন স্থানে দেওয়া মাটির বাঁধ ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ, ভবদহের ৯ ও ২১ গেটের প্রতিবন্ধকতা দূর করা এবং টেকা ব্রিজ থেকে চার কিলোমিটার অংশ ভাসমান এক্সকাভেটর দিয়ে দ্রুত খননের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম নেতা শেখর বিশ্বাস। এ সময় সংগঠনের নেতা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)