যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ারের তালগাছের চারা রোপণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৯:০৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ১০:০০ পিএম
বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ারের তালগাছের চারা রোপণ

বজ্রপাত প্রতিরোধে ও পরিবেশকে সবুজে ভরিয়ে দেওয়ার প্রত্যয়ে বৃহস্পতিবার দুপুরে যশোরে তালের চারা রোপণ করা হয়েছে।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে ঝিকরগাছা উপজেলার মহেশপুর চৌরাস্তা এলাকার গ্রামীণ সড়কের দুইপাশে প্রধান অতিথি হিসেবে ফিতা ও ফলক উন্মোচন করে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ জিল্লুর রহমান, যশোর জোনাল সেলস ম্যানেজার হাসান আলি, এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট তকি আহমেদ, ফিল্ড ম্যানেজার হাবিবুর রহমানসহ এলাকার উপকারভোগীরা।

এরপর উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় প্রধান অতিথি নুরুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও বজ্রপাত নিরোধে তাল গাছের বিকল্প নেই। 

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছ্বাস এ দেশের নিত্যসঙ্গী।

এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ ‘বজ্রপাত’ প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে। এ ঝুঁকি কমাতে সারা দেশে তাল গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)