সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় কাঠের কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শওকত গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে।
নিহতের চাচাতোভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন শওকত গাজী। এ সময় হঠাৎ অল্প অল্প বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শওকত গাজী পাঁচ সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বজ্রপাতে শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে।