যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ত করার আহ্বান

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৩:০৪ পিএম
উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ত করার আহ্বান

উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সাতক্ষীরার শ্যামনগরে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ নভেম্বর) লিডার্সের 'ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে' এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

'উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষা' শীর্ষক এই প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, কমিউনিটি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য, বননির্ভর মানুষের জীবন-জীবিকা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বন সংরক্ষণ ও সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) কার্যকারিতা, কমিউনিটি প্যাট্রোলিং এবং গ্রাম সংরক্ষণ ফোরামের (ভিসিএফ) ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘সুন্দরবন ও উপকূলীয় প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বননির্ভর মানুষের সম্পৃক্ততা ছাড়া সংরক্ষণের উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর করা কঠিন। এ জন্য স্থানীয় পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করতে হবে।’

আলোচনায় অংশগ্রহণকারীরা সিএমসি ও ভিসিএফের কার্যক্রমের সীমাবদ্ধতা, অর্থায়নের সংকট, কমিটির নিষ্ক্রিয়তা এবং বননির্ভর মানুষের নানা সমস্যার কথা তুলে ধরেন।

'আইনগত কাঠামোর মাধ্যমে পরিবেশগত অধিকার প্রতিষ্ঠা' শীর্ষক অধিবেশনে বেলার আইন সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. হাসানুল বান্না পরিবেশগত অধিকার, সাংবিধানিক সুরক্ষা এবং নাগরিকদের আইনগত প্রতিকার পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, 'অন্তর্ভুক্তিমূলক সুশাসন' শীর্ষক অধিবেশনে বেলার রুমানা আফরোজ দীপ্তি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক সুশাসনের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মো. আশরাফ আলী, শ্যামনগর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মজিবুর রহমান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারি দপ্তরের কাছে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং অভিযোগ দায়ের ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।

এ ছাড়া কর্মশালায় সুন্দরবনের পর্যটন ব্যবস্থাপনা, অভয়ারণ্য ও অভয়াশ্রমের পার্থক্য, নৌযানের নিরাপত্তা, পর্যটনসংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে বিরোধ নিরসন এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, ঢাকা কার্যালয়ের সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল হাসান ও অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন অফিসার মোহাম্মদ সামি রহমান এবং খুলনা কার্যালয়ের রিসার্চ অফিসার শাফায়াত উল্লাহ।


 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)