যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা পৌরএলাকায় জলবায়ু সহনশীল সড়ক নির্মাণ হচ্ছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০২:৪১ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০১:১৪ এ এম
পাইকগাছা পৌরএলাকায় জলবায়ু সহনশীল সড়ক নির্মাণ হচ্ছে

খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছা পৌরসভায় দৃশ্যমান হতে শুরু করেছে জলবায়ু সহনশীল ও টেকসই আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর যৌথ অর্থায়নে এবং এলজিইডি এর তত্ত্বাবধানে ‘কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট’ (সিটিসিআরপি) এর আওতায় এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে।

এরই অংশ হিসেবে পৌরসভার লোনাপানি কেন্দ্রের বেড়িবাঁধ সংলগ্ন আলোকদি স্লুইস গেট থেকে খালেক কাশারির বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে।

২ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পের কাজ নির্ধারিত মেয়াদের (২৯ অক্টোবর ২০২৬) আগেই শেষ করতে দ্রুতগতিতে কাজ চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিশিত বসু’। ইতিমধ্যে সড়কের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবহেলিত ও ভাঙাচোরা এই সড়কটি নতুনভাবে নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে যেখানে চলাচল অসম্ভব ছিল, সেখানে টেকসই সড়ক নির্মাণ হওয়ায় উপকূলের এই অঞ্চলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

উল্লেখ্য, এই প্যাকেজের আওতায় মোট ১১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৮টি সড়কের কাজ চলমান রয়েছে, যার মধ্যে চারটি সড়ক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ‘সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে পাইকগাছাকে একটি জলবায়ু সহনশীল ও পরিকল্পিত শহরে রূপান্তরের কাজ চলছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)