যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ১, আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:৪৯ পিএম
কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ১, আহত ৪

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে কালু মন্ডল (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ৪জন। বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহিষাখোলা মাঠের পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কালু মন্ডল মিরপুর উপজেলার মহিষাখোলা এলাকার মৃত লুৎফর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বজ্রপাতে আহতরা হলেন- দৌলতপুর উপজেলার বৈরাগির চর এলাকার রফিক খাঁ এর ছেলে মাহফুজ (১৫), একই এলাকার মাসুদ প্রামানিকের ছেলে রায়হান (৩৫), মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার মান্নান শাহ এর স্ত্রী জামেলা খাতুন (৫৫) এবং আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার মিম খাতুন (৩২)।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা জানান, বজ্রপাতে বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এর মধ্যে কালু মন্ডল নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। অপর চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বজ্রপাতে একজন নিহত হওয়ার এ খবর নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)