যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খেজুরগাছের সারি যখন দর্শনীয় স্থান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০১:০০ পিএম
খেজুরগাছের সারি যখন দর্শনীয় স্থান

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগের মাঝখান দিয়ে মাঠ হয়ে চলে গেছে পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা শতাধিক খেজুরগাছ। সবুজ ফসলের মাঠের মাঝখানে এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে জড়ো হচ্ছেন দর্শনার্থীরা।

১৯৮৬ সালে খয়েরতলার কৃষক হারুন অর রশিদ নিজ উদ্যোগে সড়কের দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেন। প্রায় চার দশক পর গাছগুলো এখন এলাকার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলে করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা আসছেন। কেউ রাস্তার দুই পাশের সারি সারি খেজুরগাছের ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছেন।

ঝিনাইদহ শহর থেকে আসা মুকুল হোসেন বলেন, ‘‘এর আগে তেঁতুলতলার পাশে সারি সারি নারকেলগাছ লাগানো ‘প্যারিস রোডের’ সৌন্দর্য উপভোগ করেছি। লোকমুখে শুনে বন্ধুদের সাথে এখানে এসেছি।’

নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে সাথে নিয়ে এসেছেন শাওন।

তিনি বলেন, ‘আমাদের বাড়ির কাছেই এতো সুন্দর একটি জায়গা রয়েছে, আগে জানতাম না। মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। এরমধ্যে বয়ে যাওয়া মৃদু বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এক কথায়, সময় কাটানোর মতো অসাধারণ একটি জায়গা।’

সড়কের দুই পাশের খেজুরগাছগুলো যিনি লাগিয়েছেন সেই হারুন অর রশিদ বলেন, ‘১৯৮৬ সালে গাছগুলো রোপণ করেছিলাম। মূলত খেজুরের রস সংগ্রহ করাই ছিল উদ্দেশ্য। এখন দেখছি, বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, সময় কাটায়। গাছগুলো অনেক বড় হয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগে।’

‘প্রতি বছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ এবং তা দিয়ে গুড় তৈরি হয়। নিজের জন্য যতটুকু রাখি, তার চেয়ে বেশি মানুষকে দিই। এতেই আমার আনন্দ। সন্ধ্যার দিকে শহরসহ আশপাশের এলাকার ছেলেরা রস খেতে আসে। নিজের হাতে গাছ কেটে রস সংগ্রহ করি এবং নির্ভেজাল গুড় তৈরি করি,’ বলছিলেন হারুন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)