কয়রা (খুলনা) প্রতিনিধি
'হাত ধোয়ার নায়ক হোন' স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কয়রা সদরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কায়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং জামায়াত নেতা মাকসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।