যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৩:৫১ পিএম
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

'হাত ধোয়ার নায়ক হোন' প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে চত্বরেই হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং সাংবাদিক মো. রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী ও স্কুলের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সাবান বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)