যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতে পৌঁছেছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি দিল্লি পৌঁছান। এবারের সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পেতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি পেজেশকিয়ানের প্রথম ভারত সফর। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। দুই দেশের সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

দুই দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ব্রিকসের ১১ সদস্য দেশের নেতারা অংশ নিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য দেশের নেতারাও এতে যোগ দিচ্ছেন।

এর আগে গত ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন। মোদি তখন কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)