দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কমিউনিটি পুলিশিং কাবাডি টুর্নামেন্টের বাছাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দেবহাটা থানা পুলিশের উদ্যোগ কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার ওসি এইচএম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, জিয়াউর রহমান, সাদিকুল ইসলাম প্রমুখ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক রুহুল আমিন মোড়ল।
খেলা শেষ চাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কাবাডি খেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে থানাভিত্তিক দল প্রস্তুত করার লক্ষ্যে দেবহাটায় এ আয়োজন করা হয়।