যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঐতিহ্যবাহী কাছারীবাড়ীতে বৃক্ষমেলার উদ্বোধন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
ঐতিহ্যবাহী কাছারীবাড়ীতে বৃক্ষমেলার উদ্বোধন

খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বিএনপি সরকার সবসময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা সকলেই মিলে বৃক্ষ রোপন করে সবুজ দেশ উপহার দিবো।

তিনি শুক্রবার বেলা ১১ টায় কয়রা উপজেলার ঐতিহ্যবাহী কাছারীবাড়ীতে দশ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য এ কথা বলেন।

বৃক্ষমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম এবং শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, মনিরুজ্জামান বেল্টু, শরিফুল আলম, আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)