যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ডব্লিউএফপি ও পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৯ পিএম
পাইকগাছায় ডব্লিউএফপি ও পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন বাস্তবায়িত (ডিআরআর) প্রজেক্টের আওতায় খুলনার পাইকগাছায় নির্মিত রাস্তার পাশে ৫০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এই বৃক্ষরোপণে অর্থায়ন করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সোলাদানা ইউনিয়নে খেয়াঘাট অভিমুখী সড়ক ও আমুরকাটা-দীঘা সড়কের পাশে এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ কার্যক্রমে সহায়তা করছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, পূবালী ব্যাংক পিএলসি পাইকগাছা শাখার ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, সোলাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পীযুষ মন্ডল, সুশীলনের উপজেলা ম্যানেজার আয়ূব আলী, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনিসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে ডাব্লিউএফপি-এর অর্থায়নে এবং সুশীলন পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে।

সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার এবং যোগাযোগ ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)