যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক হস্তান্তর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৪ পিএম
পাইকগাছায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক হস্তান্তর

বৃষ্টির পানি সংরক্ষণের জন্য খুলনার পাইকগাছায় পরিবারপর্যায়ে নির্মিত পাঁচ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ১৪টি ট্যাংক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও নবলোকের সহায়তায় নির্মিত এসব ট্যাংক উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি উপকারভোগীদের নিয়ে আয়োজিত বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার সঠিক ব্যবহার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।

কর্মশালায় বৃষ্টির পানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, ট্যাংকের সঠিক ব্যবহার, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষিত পানি নিরাপদে ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে উপকারভোগীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েলসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান, উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ অবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় এসব ট্যাংক তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানির সংকট মোকাবিলায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)