যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিন্দী সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৯ পিএম
কালিন্দী সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সকালে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ কালিন্দী নদীর চর এলাকার বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে ভারতের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে ১০-১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরাসরি বাধা প্রদান করেন।

বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। বেলা ১১টার দিকে ওই ব্যক্তিদের আবার ভারত অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)