স্টাফ রিপোর্টার
, যশোর
ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত ‘খুব দ্রুতই’ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ শেষ হলে তেলের দামও আবার আগের মতো দ্রুত কমে আসবে।
ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উদ্বোধনকালে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।
ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘খুব বাজে অবস্থায়’ পড়েছে। একই সঙ্গে তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আল-জাজিরা