যশোর, বাংলাদেশ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছিনতাইয়ের কোড, ইসরাইলগামী ফ্লাইট সৌদিতে জরুরি অবতরণ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪০ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫২ পিএম
ছিনতাইয়ের কোড, ইসরাইলগামী ফ্লাইট সৌদিতে জরুরি অবতরণ

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি যাত্রীবাহী বিমান আকাশে থাকা অবস্থায় বুধবার সকালে ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেরুজালেম পোস্ট-এর তথ্য অনুযায়ী, পাইলটদের মধ্যকার হাতাহাতির ঘটনার জেরেই এই আতঙ্ক তৈরি হয়। এর ফলে বিমানটি গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

‘এফজেড১০৭৩’ নম্বরের ওই ফ্লাইটে শতাধিক ইসরাইলি যাত্রী ছিলেন। ফ্লাইটটি প্রথমে ‘৭৭০০’ কোড (সাধারণ জরুরি অবস্থা) পাঠায়, যা পরে পরিবর্তন করে অবৈধ হস্তক্ষেপ বা ছিনতাইয়ের সংকেতবাহী ‘৭৫০০’ কোড করা হয়। অবশ্য কিছুক্ষণ পর বিমানটি আবার আগের জরুরি কোডেই ফিরে আসে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়ালা’র তথ্য অনুযায়ী, ঘটনা চলাকালীন ইসরাইলি বিমানবাহিনী যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় যুদ্ধবিমান প্রস্তুত রাখে এবং সতর্কাবস্থা জারি করে। এছাড়া জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি নিরাপত্তাবৈঠকও ডেকেছিলেন।

সৌদি আরবে বিমানটি অবতরণের পর ইসরাইলি আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে তা আবার খুলে দেওয়া হয়।

ইসরাইলি কর্মকর্তাদের মতে, পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হয় যে, এটি কোনো বিমান ছিনতাইয়ের ঘটনা ছিল না। মূলত বিমানের ভেতরে পাইলটদের নিজেদের মধ্যকার হাতাহাতির কারণেই এই জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল।

ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে অবতরণের পর বিমানটির ক্রুদের জিজ্ঞাসাবাদ এবং বিমানটি তল্লাশি করার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)