যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৯:৪৬ পিএম
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান বলছে, যুদ্ধ বন্ধে তাদের প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধ, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সাম্প্রতিক মার্কিন-ইসরাইল যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে এ তথ্য জানানো হয়।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি তহবিল ছেড়ে দেওয়া এবং দেশটির ওপর মার্কিন নৌ অবরোধের অবসানও দাবি করেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, নতুন প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে অঞ্চলে উত্তেজনা কমানো এবং চলমান সংঘাতের অবসান ঘটানো। তবে বিশ্লেষকদের ধারণা, এই শর্তগুলো ইরানের আগের অবস্থান থেকে খুব বেশি ভিন্ন নয়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পূর্ববর্তী প্রস্তাবকে “আবর্জনা” বলে প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে ট্রাম্প সোমবার জানান, তেহরানের নতুন শান্তি প্রস্তাব পাওয়ার পর ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর “খুব ভালো সম্ভাবনা” তৈরি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া সংঘাত পুনরায় জোরদার করতে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি নিয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে, কারণ এটি বিশ্বব্যাপী তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এমন একটি চুক্তি সম্ভব যা যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশের কাছেও গ্রহণযোগ্য হবে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা চায় যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। তিনি বলেন, “তাদের সঙ্গে সমাধানে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা আছে। ব্যাপক বোমাবর্ষণ ছাড়াই যদি তা সম্ভব হয়, তাহলে আমি খুব খুশি হব।”

এদিকে একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, ইসলামাবাদ উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসে শান্তি আলোচনার একটি পর্ব আয়োজনের পর থেকেই পাকিস্তান তেহরানের নতুন প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে।

সূত্র: রয়টার্স

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)