যশোর, বাংলাদেশ || শনিবার, ২৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১০:৪৬ পিএম
জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফুল ইসলাম (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু গুরুতর আহত হন।

রোববার (০৮ মার্চ) রাত ৮টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত মসলেম আলীর বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাতে আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে সঙ্গে নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে জীবননগর থেকে উথলীর দিকে মোটরসাইকেলে ফিরছিলেন।

পথে শিয়ালমারি পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানির আলুবোঝাই একটি ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় আরিফুল ইসলামের মাথা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত সোহেল ও ফারুককে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)