যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ‘ইয়াবাসহ’ এক ব্যক্তি গ্রেপ্তার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩১ এ এম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৫ পিএম
কালিয়ায় ‘ইয়াবাসহ’ এক ব্যক্তি গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিল্টন কাজী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বাঐসোনা গ্রামের যোগানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার মিল্টন কাজী নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে এসআই এফ এম তারেক ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। ওই সময় যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে থেকে মিল্টন কাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিল্টন কাজীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)